মহসীন আলী, তাড়াশ :
সিরাজগঞ্জের তাড়াশে একীভূত শিক্ষার গুরুত্ব এবং প্রতিবন্ধী শিশুদের অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন ২০২৪ বুধবার সকালে তাড়াশ উপজেলার ভাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একীভূত শিক্ষার গুরুত্ব এবং প্রতিবন্ধী শিশুদের অধিকার বিষয়ক ওরিয়েন্টেনের আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান হোসেন । এছাড়াও অন্যান্যদের মধ্যে এই ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ, এসএমসি, পিটিএ সদস্যবৃন্দ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। Disablity Inclusive Development প্রকল্পটি সাইটসেভার্স এর সহযোগিতায় এবং গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর বাস্তবায়নে তাড়াশ উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থী ও ওপিডি সংগঠনের সক্ষমতা এবং দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com