ভাঙ্গুড়ায় কুরবানির তাৎপর্য নিয়ে উলামা পরিষদের আলোচনাসভা 

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় কুরবানির তাৎপর্য,মহত্ত্ব ও মাসায়েল বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন ) রাতে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ  মাঠে এ আলোচনাসভার আয়োজন করে উপজেলা উলামা পরিষদ। আলোচনাসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা রকিব উদ্দিন আহমাদ। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, যশোর জামিয়া এজাজিয়া মাদরাসার শাইখুল হাদীস আল্লামা হাবিবুর রহমান। আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আমিনুল হক মিয়াজী ও মুফতি নুরুজ্জামান নোমানী। এসময় উপজেলা উলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মানসুরুল হক, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু সাইদ,যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। 
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD