গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে সোনালী ব্যাংকের আয়োজনে খেলাপিঋণ আদায় মেলা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বেলা ১১ টার দিকে উপজেলার নয়াবাজার বাসস্ট্যান্ডে বিশেষ ঋণ আদায় কর্মসুচির আয়োজন করে সোনালী ব্যাংক পিএলসি চাঁচকেড় শাখা।
শাখা ব্যবস্থাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, ব্যাংকটির এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার মতিউর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু সাদিক ও উজ্জল কুমার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুরুদাসপ্রু সোনালী ব্যাংকের ব্যবস্থাপক রাসেল আহমেদ, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ ও কৃষক আলতাব হোসেন।
অনুষ্ঠানে ব্যয়বহুল রসুন চাষের জন্য বিঘাপ্রতি ২৭ হাজার টাকার পরিবর্তে ১ লাখ টাকা কৃষি ঋণের দাবি জানান কৃষকরা।
চলনবিল বার্তা chalonbeelbarta.com