তাড়াশে পানিতে ডুবে সহোদর দুই বোনের মৃত্যু

Spread the love
তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের পানিতে ডুবে ইয়াফি খাতুন (৮) ও ইসা খাতুন (৫) নামের দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার (১ জুন) বেলা তিনটার দিকে তাড়াশ পৌর এলাকার কোহিত তেতুলিয়া মহল্লায় এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া শিশু ইয়াফি খাতুন এবং ইসা খাতুন ওই মহল্লার হযরত আলীর মেয়ে ও পৌর কাউন্সিলর মো. রব্বেল আহমেদের নাতনী।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে কোহিত তেতুলিয়া মহল্লায় হযরত আলীর মেয়ে ইয়াফি খাতুন ও ইসা খাতুন বাড়ির উঠানে খেলছিল। আর এ সময় বাড়ির লোকজন বাড়ির ভেতরে কাজে ব্যস্ত ছিলেন। এরই ফাঁকে তারা দু’বোন সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে নেমে পড়ে ও পানিতে তলিয়ে যায়। পরে বেলা দুইটার দিকে শিশু দুটিকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন।

স্থানীয় আরও জানান, একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে নেমে প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজি করে ডুবন্ত অবস্থায় পুকুরের পানি থেকে দুই বোনকে উদ্ধার করেন। দ্রুত শিশু দুটিকে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। আর সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD