সাব্বির আহম্মেদঃ সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের উদ্দ্যোগে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় উপজেলা এলাকার জিপিএ- ৫ পাওয়া মেধাবী নারী শিক্ষার্থীদের সর্ম্বধনা দেওয়া হয়েছে।
শনিবার সকালে কলেজ হলরুমে কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবালের সভাপতিত্বে ওই সর্ম্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
এতে অনান্যের মাঝে বক্তব্য রাখেন, কলেজের উপাধাক্ষ্য মো. শাহাদত হোসেন, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিঞা, উপজেলা পরিষদের নারী ভাইচ চেয়ারম্যান মাহফুজা আকতার, পুরুষ ভাইচ চেয়ারম্যান জর্জিয়াস মিলন রুবেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক, মেহেদী হাসান ম্যাগনেট, শিক্ষার্থী সাদিয়াতুল কোবরা, হুরে জান্নাত প্রমুখ।
সর্ম্বধণায় অংশ নেওয়া জিপিএ- ৫ পাওয়া মেধাবী শতাধিক নারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং ক্রেষ্ট দিয়ে সর্ম্বধিত করা হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com