চাটমোহরে যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

Spread the love
চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে পূর্ব শত্রুতার জের ধরে সাগর হোসেন নামের এক যুবলীগ নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।গত রোববার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও বিলচলন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা।
জানা গেছে, ছাইকোলা ইউনিয়নের বোয়াইমারী গ্রামের ইউপি সদস্য এসকেন্দার আলী ভুট্টুর ছেলে পলাশের সঙ্গে বেশ কিছু দিন আগে বিরোধ হয় সাগরের। এরই রেশ ধরে পলাশের নেতৃত্বে ৪ থেকে ৫ জন মুখোশধারী দুর্বৃত্ত মোটারসাইকেল নিয়ে সাগরের বাড়ির সামনে ওত পেতে থাকে। এরপর পলাশ সাগরকে কৌশলে বাড়ি থেকে বাইরে ডেকে আনলে মুখোশধারী দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে রক্তাক্ত জখম অবস্থায় সাগরকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 
এদিকে এই ঘটনার পরপরই সাগরের স্বজনরা পলাশের বাড়িতে হামলা করে ভাঙচুর চালায় এবং পলাশের বাবা এসকেন্দার আলী ভুট্টুকে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাটমোহর থানার ওসি সেলিম রেজা জানান, কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি। তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD