চাটমোহর প্রতিনিধি : পাবনাসহ উত্তরের জেলাসমূহে তীব্র তাপদাহ তাপসা গরম নাকাল জনজীবন। মাঠঘাট পুড়ে, আম, লিচু, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত শনিবার ২৭ এপ্রিল সকাল ১০ টায় চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন ও ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নে ৮ গ্রামের বোয়ালমারী দিগর ঈদগাহ ময়দানে বৃষ্টির জন্য মহান আল্লাহ দরবারে সাহায্য চেয়ে ইসতিস্কার নামাজ আদায় করেছে মুসল্লীরা। নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করেন মুসল্লীরা। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাও মোঃ আসাদুল্লাহ আনছারী।
এদিন সকাল ১০টায় বোয়ালমারী দিগর ঈদগাহ ময়দানে জলেশ্বর, পাইকপাড়া, বোয়ালমারী, মন্ডতোষ, কাদিপাড়া, চক মইচাট, টুনিপাড়া, গজারমারা ও মল্লিকচক গ্রামের মুসল্লীরা অংশ গ্রহণ করে।
কবরস্থানের সভাপতি মোঃ কাউসার আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, ঈদগাহ মাঠ সাধারণ সম্পাদক, মল্লিকচক কওমি মাদ্রাসার প্রধান মোঃ জয়নাল আবেদীন, মাওলানা জহুরুল ইসলাম, সাংবাদিকসহ অনেক মুসল্লীরা অংশগ্রহণ করেন।
মাওলানা আসাদুল্লাহ আনছারীর ইমামতিতে ইসতিস্কার দুই রাকাত নামাজ আদায় শেষে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে সৃষ্টিকর্তার দরবারে দুই হাত তুলে মোনাজাত পরিচালনা করেন। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলে বৃষ্টি নেই। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। মাঠে পুড়ছে, সেই সাথে আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com