তাড়াশে ভর্তুকিতে ধানকাটার যন্ত্র বিতরণ 

Spread the love
লুৎফর রহমান: সিরাজগঞ্জের তাড়াশে ২০২৩ -২০২৪ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায়, অর্ধেক মূল্যে ভর্তুকিতে ধানকাটার যন্ত্র কম্বাইন হারভেস্টার চারজন কৃষকের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১১ মে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার দেওড়া গ্রামের কৃষক আয়েজ উদ্দিনের হাতে কৃষি যন্ত্র কম্বাইন হারভেস্টারের চাবি হাতে তুলে দেন সেই সাথে উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন ৬৪ সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। 
এর পর আরো ৩  টি কম্বাইন হারভেস্টার মেশিন কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল আল মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মোমিন, অধ্যক্ষ আবু সাঈদ,তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীউল হক শামীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস,তালম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন কাওসার,তাড়াশ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তাসকিন আহমেদ জীবন, সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আজিজ বলেন,সরকার কৃষি প্রণোদনার আওতায় অর্ধেক মূল্যে কৃষককে ভতুর্কি দিচ্ছে। চলতি বোরো মৌসুমে চারটি ধানকাটার কম্বাইন হারভেস্টার বিতরণ করা হচ্ছে। যা এ অঞ্চলের কৃষককে সাশ্রয়ী মূল্যে ধান কাটতে সহায়তা করবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD