নন্দীগ্রামে চড়কপূজার চড়কির গাছ ভেঙে আহত ৪

Spread the love
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে চড়কপূজার চড়কির গাছ ভেঙে চারজন আহত হয়েছে। শুক্রবার (১০ মে) ঘটনাটি ঘটে উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস চড়ক মেলায়। 
স্থানীয়রা জানান, চড়কপূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো মাটিহাঁস গ্রামে চড়ক মেলার আয়োজন করা হয়। বিকেল ৫টার দিকে চড়কপূজার চড়কির গাছে একজনের পিঠে বড়শি গেতে ঘুড়ানোর আগে তা পরীক্ষার করে দেখা হচ্ছিল। এতেই চড়কির গাছটি ভেঙে পড়ে। এ ঘটনায় সেখানে উপস্থিত বারইপাড়া গ্রামের আব্দুস সালাম গুরুতর আহত হয়। তাকে আশঙ্কা জনক অবস্থার উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া মাটিহাঁস গ্রামের অভিপ্রাণসহ আরও তিনজন আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভাটরা ইউনিয়ন পরিষদের সদস্য মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, চড়ক ঘুড়ানোর আগে গাছের অবস্থা দেখার জন্য দুই পাশে দড়ি ধরে কিছু লোক ঘুরতে লাগে তাতেই গাছটি ভেঙে চারজন আহত হয়।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD