সাব্বির আহম্মেদ: দ্বিতীয় ধাপে ২১ মে অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের নির্বাচন। আর যদিও প্রচার প্রচারনায় তেমন জমে ওঠেনি নির্বাচন। তারপরও গত ২ মে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রতিদ্বন্ধী প্রার্থীদের পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। ফলে পোষ্টার সাটানোর মধ্যে দিয়ে শুরু হয়েছে নির্বাচনী আমেজ।
তাড়াশ উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৬২৬ জন। এর মধ্যে নারী ভোটার ৭৯ হাজার ৩৬৫ জন, পুরুষ ভোটার ৭৯ হাজার ২৫৮ জন । পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
আর উপজেলার মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭১ টি।
উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্ধীতা করছেন দুই জন প্রার্থী। নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্ধীতা করছেন পাঁচ জন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতিদ্বদ্ধীতা করছেন তিন জন প্রার্থী। এলাকা ঘুরে দেখা গেছে প্রায় সকল প্রার্থীর পোষ্টারই হাট বাজার, গ্রামে গ্রামে দড়িতে লাগিয়ে সাঁটানোর কাজ চলছে পুরোদমে । পাশাপাশি প্রতিদ্বদ্ধী প্রার্থীরা তাদের প্রতীক সম্বলিত্ব পোষ্টার নিয়ে ছুটছেন ভোটারদের নিকটে ভোট চাইতে।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহরাজুল হাসান বলেন, নির্বাচনের পরিবেশ এখনও ভাল রয়েছে। আর এ পর্যন্ত প্রতিদ্বদ্ধী প্রার্থীরা আচরণবিধি মেনে পোষ্টার সাাঁটানো সহ ভোটের সার্বিক পরিবেশ বজায় রেখে তারা প্রচার প্রচারনা চালাচ্ছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com