আব্দুল কুদ্দুস তালুকদার: গত মঙ্গলবার চলনবিল সাহিত্য পরিষদের আয়োজনে স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয় তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে বিকাল ৩ টায় বিশিষ্ট কবি ও সাপ্তাহিক চলনবিল বার্তা সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে। এতে কবিতা আবৃত্তি করেন কবি সৈয়দ সাইদুর রহমান, প্রবীন লেখক ও কবি সাইফুল ইসলাম, সংগঠনের জিএস কবি সনজু কাদের, কবি জহির উদ্দীন মাস্টার, তাড়াশ মহিলা কলেজের অধ্যাপিকা কবি ফিরোজা বিউটি, কবি অধ্যাপক শহিদুল ইসলাম, স্বভাবকবি সাইফুল ইসলাম, কবি শহিদুল ইসলাম শাকিল প্রমূখ। সবশেষে ইফতার পূর্ব দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনায় মুনাজাত করেন কবি আব্দুল মতিন।
Exif_JPEG_420
চলনবিল বার্তা chalonbeelbarta.com