গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ নানা আনুষ্ঠানিকতায় নাটোরের গুরুদাসপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ষষ্ঠ ও একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। নবীণ শিক্ষার্থীদের ফুল ও মিষ্টিমুখ করিয়ে বরণ ও বিদায়ীসহ সকলের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
গত রবিবার (২৮জানুয়ারী) বেল ১১ টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিষ্ঠান চত্তরে ওই বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়।
সহকারী প্রধান শিক্ষক আফসার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদীন, চলনবিল প্রেসক্লাবের সভাপতি এমএম আলী আক্কাছ, শিক্ষাবীদ সাজেদুর রহমান বক্তব্য রাখেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com