সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা বলেছেন, স্বাধীনতার যুদ্ধে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি লেখক-সাংবাদিকদেরও অবদান রয়েছে। কবি-লেখকরা তাদের ভাষায় কবিতা লিখে সারাবিশ্বকে জাগ্রত করে। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে উন্নয়ন-অগ্রযাত্রাকে সবার সামনে তুলে ধরে। দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখে।
গত রোববার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় সিংড়া প্রেস ক্লাব কমপ্লেক্স ভবনে প্রেস ক্লাবের উদ্যোগে নবীন-প্রবীণ কবি, সাহ্যিতিক ও লেখকদের নিয়ে আয়োজিত সাহিত্য আসরে এসব বলেন তিনি।
এসময় স্ব-রচিত কবিতা পাঠ করেন প্রবীণ কবি আজাহার আলী, কবি আবুল হোসেন, কবি সরদার মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, কবি মাহবুব এ মান্নান, কবি মাহবুব এ খোদা, প্রভাষক আইয়ুব আলী, কবি আব্দুল মতিন, লেখক কবির হোসেন, সুমন প্রামাণিক, কবি রাজ কালাম, নবীন কবি সামাউন আলী সুমন শাকিল আহমেদ জয়, আওয়াল হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক রেজাউল করিম রেজা, আশরাফুল ইসলাম সুমন, আবু জাফর সিদ্দিকী, সাদ্দাম হোসেন শোভন, শহিদুল ইসলাম সুইট, কাবিল উদ্দিন কাফি প্রমুখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com