মোঃ মুন্না হুসাইনঃ গৌরব ঐতিহ্যে ও গণমাধ্যম কর্মীদের ঐক্যর সেতুবন্ধন প্রেসক্লাব। নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা প্রেসক্লাবের গৌরব ও ঐতিহ্যের ১ম বছর পেরিয়ে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।গত
শুক্রবার বিকাল ৬ টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা, দোয়া, কেককাটার মধ্যে দিয়ে তাড়াশ পৌরসভা প্রেসক্লাবের এর ২য় প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়। ক্লাবের সভাপতি মোঃ শরীফ আহম্মেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজিবর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ডা: মোহাম্মদ আব্দুল আজিজ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, তাড়াশ পৌরসভার মেয়র মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম লাবু, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ , প্রবীণ সাংবাদিক আবদুর রাজ্জাক রাজু,ও সিনিয়র সাংবাদিক মোঃ মুন্না হুসাইন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com