একুশের স্মরণে
সাকিব আল হাসান
বাংলার তরে লড়তে গিয়ে
কত যে প্রাণ গেলো,
তাদের কথা স্মরণ করতে একুশে ফেব্রুয়ারি এলো।
একুশে ফেব্রুয়ারি মাতৃভাষায়
ভোরের সূর্যোদয়,
একুশে ফেব্রুয়ারি ইতিহাস
আজ সারা বিশ্বময়।
যাদের ত্যাগে বাংলার ঘরে
বাংলা বর্ণমালা,
তাদের স্মৃতিতে জানাই
সাজিয়ে বরণ ডালা।
বাংলা মানেই রবীন্দ্রনাথ
সুকান্ত, নজরুল,
চেতনা মানে শরৎ, বিভূতি
বনলতা, বনফুল।
হারাতে চলেছি বাংলার বাউল
পল্লী লোকগাঁথা,
আধুনিকতার ছোঁয়ায় যেন
অন্য ভাষার মাথা।
একুশ আমার অহংকার
একুশ আমার গর্ব,
ভাষা শহিদের রক্তের দাম
কখনো হবেনা খর্ব।
বিশ্বের দরবারে বাংলাদেশের
রেখে গেছে মান,
ভুলতে পারবোনা তোমাকে
শেখ মুজিবুর রহমান।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com