সিরাজগঞ্জ র্যাব-১২ ও র্যাব-২ এর একটি যৌথ আভিযানিক দল এক নারীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি সুলতান মাহমুদ (৩২) কে গ্রেপ্তার করেছে।
গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকা ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে এ তথ্য নিশ্চিত করা হয় সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে। গ্রেপ্তারকৃত সুলতান মাহমুদ সিরাজগঞ্জ সদর থানার বহুতী জোয়াল ভাঁঙ্গা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আসামি সুলতান মাহমুদের ঢাকা মিরপুরের একটি ব্যক্তিগত অফিসে চাকরী করতেন এক নারী। আসামি সুলতান মাহমুদ ওই নারীকে ক্ষতি সাধনের জন্য বিয়ের প্রলোভন দেখিয়ে তার অফিসের সামনের রাস্তা হতে একটি মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের পিতা ঢাকার মিরপুর মডেল থানায় অপহরন ও ধর্ষনের অভিযোগ এনে সুলতান মাহমুদের বিরুদ্ধে ২০২১ সালের ৩ জুলাই মামলা দায়ের করেন। এই মামলায় আদালত সুলতান মাহমুদকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। একই সাথে ৫ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়। মামলা দায়েরের পর থেকে আসামি সুলতান মাহমুদ পলাতক ছিলেন। আজ তাকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com