সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ১১ পদাতিক ডিভিশন ও ২৬ পদাতিক ব্রিগেডের অধীনে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কর্তৃক শীতার্ত মানুষের মাঝে ৫৭৫ টি কম্বল বিতরণ করা হয়েছে।
গত সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় চৌগ্রাম স্কুল ও কলেজ মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ খালেদ-আল মামুন পিবিজিএম, এনডিসি, পিএসি। এসময় উপস্থিত ছিলেন ২৬ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদুল ইসলাম এসইউপি, এএফডবিøউসি, পিএসসি এবং ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ সাদী পিএসসি।
চলনবিল বার্তা chalonbeelbarta.com