গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখের উপজেলা চেয়ার্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধ মো. শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আককাছ।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও উপজেলার কয়েকটি বুদ্ধিজীবী কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাদের বিদেহী আতœার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com