পতাকা
শামস(আবু শামা)
একাত্তরে দেশের মামায়
যুদ্ধ করেছে যারা,
লাল-সবুজের পতাকা
নিয়ে এসেছে তাঁরা।
আমার ভাইয়ের রক্তের লাল বৃত্তটা
মা-বোনের ত্যাগের ফল?
লাল-সবুজের ওই পতাকার
জন্য যারা সেদিন,
আনলো বিজয় লড়াই করে
আনন্দে জয় বাংলার গান তুলে
কেমন করে ভুলবো তাদের
শুধাবো তাদের বিজয় ঋন?
বিজয়ের পতাকা দিই উড়িয়ে
স্বাধীন তোমার-আমার দেশে,
লাল-সবুজে মুক্ত বাতাস
খেলবে হেসে হেসে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com