পাবনায় বিএনপির মানববন্ধন

Spread the love
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম,খুন ও গণগ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাবনা জেলা বিএনপি। গত রবিবার বেলা ১১ টায়  পাবনা শহরের খেয়াঘাট রোড বিএনপির  অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয় ।
পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টুর সভাপতিত্বে  মানববন্ধনে বক্তব্য রাখেন, পাবনা-৪ আসনের সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, পাবনা-২ আসনের সাবেক এমপি সেলিম রেজা হাবিব, বিএনপি নেতা হুমায়ন কবির রাজ,মহিলা দলের সাধারণ সম্পাদিকা মেহেরুন্নেছা শাজাহান, সিনিয়র সহ-সভাপতি লুতফুর  নাহার হাজারী প্রমুখ। এসময় জেলা যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD