প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সিরাজগঞ্জ তাড়াশ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘চলনবিল বার্তা’য় ‘চাটমোহরে অসামাজিক কার্যকলাপ বেড়েছে’ শিরোনামে প্রকাশিত সংবাদটির আমার দৃষ্টি গোসর হয়েছে। সম্প্্রতি প্রকাশিত খবরে গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর ৮ নং ওয়ার্ডে স্বামী পরিত্যক্ত মৃত ফজের আলীর স্ত্রী রেহানা খাতুন নানা অপরাধসহ অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েছে। সমাজে ঊঠতি বয়সী তরুণদের আনাগোনা, অর্থের বিনিময়ে অসামাজিক কার্যকলাপ, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়াসহ অনেক কুরুচিসম্পন্নভাবে সমাজে হেয়পতিপন্ন ও আত্ম সম্মানহীন করার উদ্দেশ্যে সংবাদ পরিবেশন করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, ও ভিত্তিহীন। মূলত এলাকায় পর্যবেক্ষণ করে দেখা গেছে স্বামী মারা যাওয়ার পর থেকে সে ও তার ছেলেমেয়ে নিয়ে শান্তিতে বসবাস করছেন। এ ধরনের অসামাজিক কার্যকলাপে সে জড়িত নেই। আমি এহেন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ মতিউর রহমান
রামচন্দ্রপুর, চাটমোহর, পাবনা।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com