তাড়াশে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক পুকুরে মাছ ধরার অভিযোগ 

Spread the love
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ তাড়াশে আদালতের নির্দেশ অমান্য করে দলিলকৃত পুকুর দখল করে প্রকাশ্যে মাছ ধরার অভিযোগ উঠেছে উপজেলার নওগাঁ ইউনিয়নের বিরইল গ্রামের মৃত আয়নালের ছেলে নজরুল ইসলামের (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। 
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বিরইল গ্রামে ৩৬১৮/০২ দলিলের প্রায় ৮বিঘা একটি পুকুর পেশীশক্তি প্রয়োগ করে অবৈধ ভাবে দখল করে মাছ চাষ করছিলেন নজরুল ইসলাম। তখন দলিল মূলের মালিক একই গ্রামের আলহাজ্ব আঃ সামাদ বৈধ কাগজপত্র নিয়ে গত ২৪ মার্চ ২০২৩ইং নজরুল ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। আদালত প্রতিপক্ষকে কারণ দর্শানো এবং নালিশি সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা রক্ষা করার জন্য তাড়াশ থানার অফিসার ইনচার্জ মহোদয়কে নির্দেশ প্রদান করেন। যেনো ওই পুকুরে দখল না করতে পারেন এবং মাছ চাষের বন্ধের নির্দেশ দেন। কিন্তু নজরুল ইসলাম আদালতের নির্দেশ অমান্য করে বুধবার সকালে প্রকাশ্যে ওই পুকুরে লোকজন নিয়ে জোর পূর্বক জাল দিয়ে মাছ ধরেছে এবং মাছ ধরার বাধা দিতে গেলে নজরুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি ধামকি দেয়। পরে এবিষয়ে তাড়াশ থানায় অভিযোগ করা হয়েছে। 
তবে এবিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম জানান, এই পুকুর আমাদের এই জন্য আমরা মাছ ধরেছি। এব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরেছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD