তাড়াশে জনবল সংকটে টিকাদান কর্মসূচি ব্যাহত

Spread the love

সাব্বির আহম্মেদ,তাড়াশঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় স্বাস্থ্য সহকারীর ৩৫টি পদের ১৪ টি প্রায় এক দশক ধরে শূণ্য থাকায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ব্যহৃত হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন শিশু, কিশোরী ও গর্ভবতী মায়েরা।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় সরকার বিনামূল্যে ০-১৮ মাস বয়সের শিশু, কিশোরী, গর্ভবতী মাদের জন্য যক্ষা, ডিপথেরিয়া, ধনুষ্টংকার, হুপিংকাশি, পোলিও, হেপাটাইটিস বি, হিমো-ইনফ্লুয়েঞ্জা বি, হাম ও রুবেলা এই ৯ টি রোগের প্রতিষেধক টিকা সহ ১৫-৪৯ বছরের নারীদের নিধারিত ৫ ডোজ টিটি টিকা দিয়ে আসছে।
সে মোতাবেক তাড়াশ উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু আছে। কিন্তু বিগত প্রায় ১০ বছর যাবত টিকাদান কর্মসূচিতে দায়িত্ব পালন করা স্বাস্থ্য সহকারীর ৩৫ টি পদের অনুক‚লে ১৪ টি পদই শূণ্য রয়েছে। ফলে জনবল সংকটে পড়েছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কার্যক্রম।
এ দিকে মঙ্গল বার তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রে শিশুকে টিকা দিতে আসা তাড়াশ পৌর এলাকার আকলিমা আক্তার জানান, সকালে আমার শিশু কন্যাকে টিকাদানের জন্য নিয়ে এসেছি। টিকাদান কেন্দ্রে একজন মাত্র স্বাস্থ্য সহকারী টিকা প্রয়োগ করছেন। সেখানে দাঁড়িয়ে থাকা আরো অনেক শিশু, মা ও কিশোরীরা টিকা নিতে এসেছেন। এতে ভীড় তৈরী হওয়ায় তাঁদের দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বিনসাড়া গ্রামের এশারত আলী জানান, ইউনিয়ন পর্যায়ে ৭২টি টিকাদান কেন্দ্রের অনেক গুলোতে স্বাস্থ্য সহকারী না থাকায় টিকা প্রদান কার্যক্রম ব্যহত হচ্ছে
তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির স্বাস্থ্য সহকারী আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে জনসংখ্যা বেড়েছে। সেই সাথে বেড়েছে টিকা গ্রহিতার সংখ্যাও। কিন্তু বাড়েনি স্বাস্থ্য সহকারীর পদ। আর এ উপজেলায় ৩৫ জনের স্থলে আমরা ২৩ জন স্বাস্থ্য সহকারী কাজ করছি। জনবল সংকটের কারণে আমাদেরকে রেশনিং পদ্ধতিতে ওয়ার্ড পর্যায়ে টিকাদানের কাজ করতে হচ্ছে। এছাড়া স্বাস্থ্য সহকারীদের শুধু টিকাদানই নয় সপ্তাহে আবার দুই তিন দিন বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালন করতে হয়।
এ প্রসঙ্গে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে জনবল সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, ২০১৪ সালের পর সরকারী ভাবেই স্বাস্থ্য সহকারী পদে আর কোন নিয়োগ হয়নি। ফলে তাড়াশ উপজেলায় স্বাস্থ্য সহকারীর ১৪ টি পদও আর পূরণ হয়নি। তবে আশার কথা হলো আগামি জানুয়ারীতে স্বাস্থ্য সহকারীর পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। নতুন জনবল এলে সংকট কেটে যাবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD