বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধিঃ কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক দম্পতির মৃত্যু হয়েছে। তারা হলেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর সদরের দিয়ারপাড়া মহল্লার মৃত বোরহান উদ্দিন মাস্টারের ছেলে আবুল কাসেম বকুল ও তার স্ত্রী সুলতান আলীর মেয়ে সাবিকুন নাহার সুমি।গত রোববার (৩রা ডিসেম্বর) সকালে সী-সেইফ লাইফগার্ড কর্মীরা সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করেছে বলে জানা যায়।
সমুদ্র সৈকতে তাদের অবস্থানরত হোটেলের কর্মরত ম্যানেজার নুর মোহাম্মদ ও হোটেল সী-গাল সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে হোটেলের ৩২৭ নম্বর কক্ষটি ভাড়া নেন তারা। সকালে সৈকতে গোসলে নামলে, দীর্ঘক্ষণ পরও যখন না ফিরেন তখন সী-সেইফ লাইফগার্ড কর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন এবং সৈকতের লাবনী পয়েন্টে তাদের দু’জনের মরদেহ উদ্ধারের খোঁজ পান তারা।
সী সেইফের লাইফগার্ড সুপার ভাইজার ওসমান গনি জানান, এঘটনাটি শোনার পর আমরা লাইফ গার্ড কর্মীরা খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে সমুদ্রের লাবনী পয়েন্টে ভাসমান অবস্থায তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত হয়েছে। দু’জনের মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com