তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে গত দুই দিনে ক্ষ্যাপা শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ সাত ব্যক্তি গুরুতর আহত হয়েছে। শিয়ালের কামড়ে আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ দিকে হঠাৎ করে ক্ষ্যাপা শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় চরম শিয়াল আতংঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে খাদ্য এবং নিরাপদ আবাসের অভাবে হঠাৎ করেই তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষ্যাপা শিয়ালের উপদ্রব বেড়ে গেছে।
গত শনিবার বিকালে উপজেলার দক্ষিণ চড় এলাকায় গ্রামের রাস্তা দিয়ে বাড়িতে ফেরার পথে তামান্না খাতুন (৯), রাসেল সরকার (১০) কে ক্ষ্যাপা শিয়াল কামড়ে দেয়। এর আগে গত শুক্রবার বিকালে উপজেলার নওগাঁ গ্রামের দক্ষিণপাড়ার মঞ্জিলা খাতুন (৩৫), শাহিদা খাতুন (৪১)সহ দুই দিনে অনন্ত সাত জনকে শিয়াল কামড়ে দিয়েছে। এতে করে তাদের শরীরে বিভিন্ন অংশে ক্ষতের সৃষ্টি হয়েছে।
শিয়ালের কামড়ে আহত নওগাঁ গ্রামের শাহিদা খাতুন বলেন, বিকালে ফসলী মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ করে একটি শিয়াল আমার পায়ে কামড়ে দেয়। সেই সাথে শরীরে বিভিন্ন অংশে নখ বসিয়ে দেয়। এদিকে নওগাঁ গ্রামবাসী শিয়ালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শনিবার সন্ধ্যায় তিনটি শিয়াল পিটিয়ে মেরে ফেলেছে।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোনোয়ার হোসেন বলেন, শিয়াল মানুষকে কামড়ে দিলে জলাতঙ্ক রোগের আশংকা থাকে। তাই প্রতিশেধক নিতে হবে। তিনি আহতদের দ্রæত হাসপাতালে এসে প্রতিশেধক নেওয়ার পরামর্শ দেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com