ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:পাবনা র ভাঙ্গুড়ায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহেল রানাকে (৩০) জেলহাজতে পাঠানো হয়েছে। গত বুধবার (২২ নভেম্বর) সকালে পাবনা আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।এর আগে গত মঙ্গলবার(২১ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে আটক করে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখায় ভাঙ্গুড়া থানা-পুলিশ।ছাত্রদল নেতা সোহেল রানার বাড়ি উপজেলার পাটুলীপাড়া গ্রামে।তিনি ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
এদিকে ছাত্রদল নেতা সোহেল রানাকে সাজানো ও মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে দাবি করে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভাঙ্গুড়া পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ রাসেল রানা পিন্টু।তিনি অবিলম্বে সোহেল রানার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান,নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে তাকে পাবনা আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com