ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পা বনার ভাঙ্গুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলার কলকতি গ্রামের বাসিন্দা আলহাজ্ব ছাবেদ আলী খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত নয়টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল আনুমানিক ৯০ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে যান।আজ শুক্রবার(১৭ নভেম্বর) সকাল ১০ টায় কলকতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com