তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে জমি-জমা সক্রান্ত বিরোধের জের ধরে শিক্ষিকা ভাবীকে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার ঘটনায় দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছেন তাড়াশ থানা পুলিশ।গত সোমবার সন্ধ্যায় উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রাম থেকে ওই শিক্ষিকার ভাশুড় আব্দুল ওয়াহাব (৬০) এবং ভাতিজা মনিরুল ইসলাম (৩২) কে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম।
উল্লেখ্য, ধামাইচ হাট বিলচলন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও নওখাদা গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে মজিবের সাথে সহোদর ভাই আব্দুল ওয়াহাব ও আব্দুর রবের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে চলতি মাসের ৯ তারিখে আব্দুর রব ও আব্দুল ওয়াহাব এবং দুই ভাতিজা মিলে নওখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মজিবরের স্ত্রী নাছিমা খাতুনকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়। ফলে শিক্ষিকার স্বামী গত ১০ নভেম্বর সহদর দুই ভাই ও দুই ভাতিজাকে আসামী করে তাড়াশ থানাল মামল করেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com