তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে স্বামীকে তালাক দেওয়ার অপরাধে ধারালো রাম দা দিয়ে স্ত্রী’র হাত ও নাক কেটে দিয়েছেন এক পাষন্ড স্বামী। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে দেশীগ্রাম ইউনিয়নের কর্ণঘোষ গ্রামে। আহত সোনাভান ওই গ্রামের মৃত সোনাউল্লার মেয়ে। মুমূর্ষ অবস্থায় প্রথমে তাকে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্ত করা হয়।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামী আব্দুস সালাম (৫০) কে আটক করেছে। আটক আব্দুস সালাম উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামের মৃত গোলাম মওলার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, বিয়ের পর থেকেই স্বামী আব্দুস সালাম স্ত্রী সোনাভানকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। যে কারনে স্ত্রী সোনাভান অতিষ্ঠ হয়ে স্বামী আব্দুস সালামকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুস সালাম শ্বশুর বাড়িতে স্ত্রী সোনাভানকে ধারালো রাম দা দিয়ে নাকে কোপ দিলে নাকের উপরি অংশ কেটে মাটিতে পড়ে যায়। পরে ডান হাতের কুনইয়ে কোপ দিলে হাতের অনেক অংশ কেটে যায়।
খবর পেয়ে তাড়াশ থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুস সালাম ঘাতক স্বামীকে আব্দুস সালামকে আটক করে থানায় নিয়ে আসেন। তাড়াশ থানার পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com