ফারুক আহমেদঃ গত শুক্রবার (০৩/১১/২৩ইং নভেম্বর) সকাল ০৯ টার সময় রায়গঞ্জ উপজেলার সলঙ্গার থানার ৩নং ধুবিল ইউনিয়নের ২নং ওয়ার্ড আমশড়া গ্রামে জোরপুকুর বাজারে এ মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়
স্থানীয় সুত্রে জানা যায়, এলাকার মাওঃ আজিজুল হক আফ্রিদির উদ্যোগে ও স্থানীয় লোকজনের সহযোগিতা ও দোয়া ভালবাসায় গত কয়েক দিন আগে তারবিয়াতুল উম্মাহ আল ইসলামিয়া মাদ্রাসার ২টি টিসসেটের ঘরের কাজ শুরু হয়েছিল ।আজ সকালে সেই টিনসেটের ৬টি রুম শুভু উদ্বোধন করা হয়। যেখানে এক থেকে দেড় শতাদিক ছাত্র ছাত্রী আরবী ও কোরআন, হাদীস শিক্ষাসহ নূরানী আধুনিক শিক্ষা গ্রহন করতে পারবে বলে জানা যায়।
পরে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রহিবাদ নূরানী কাওমীয়া হাফিজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায়,আওয়ামীলীগ নেতা ও ভূমি দাতা আব্দুর রাজ্জাক আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, মাহমুদপুর বাজারের মারকাযুত তাকওয়া আল ইসলামিয়া মহিলা মাদ্রাসার পরিচালক মাওঃ আনিছুর রহমান আল হাদী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন আমশড়া দক্ষিণ পূর্বপাড়া জোরপুকুর বাজারের জামে ‘মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান, মাওঃ মোঃ গোলাম মাওলা, আলহাজ্ব আবু হান্নান সরকার, মাওঃ আবুল হাসান, মাওঃ জাহিদুল ইসলাম, কারী আতাউর রহমান। মোনাজাত পরিচালনা করেন, রহিমাবাদ নূরানী কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার মুদাররেস হাফেজ মাওঃ আব্দুল মোমিন কাওছারী তিনি তারবিয়াতুল উম্মাহ আল ইসলামিয়া নূরানী মাদ্রাসার উত্তর উত্তর উন্নতি ও ফিলিস্তিনের মসজিদুল আকসা উদ্ধার এবং ফিলিস্তিনি মুসলিম ভাই ও বোনদের ইসরায়েলের কারাগার থেকে মুক্তিসহ সাড়া বিশ্বের মুসলিম উম্মার শান্তি, দোয়া ও কল্যাণ কামনা করেন ।
এসময় স্থানীয় ২নং ওয়ার্ড মেম্বর আতাউর রহমান আলহাজ, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আবু বক্কার সিদ্দিক, পল্লিচিকিৎসক ও সাংবাদিক ফারুক আহমেদ, বিএনবি নেতা আব্দুস ছালাম, বিশিষ্ট শিক্ষাবিদ নূরে হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী নার্সীর উদ্দিন, আমডাঙ্গা দিখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল হাই,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেকসহ স্থানীয় গন্যমান্য লোকজন ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ আজিজুল হক আফ্রিদি বলেন, আমার মা বাবার খুব ইচ্ছে ছিলো আমাকে একজন যোগ্য আলেম হিসেবে গড়ে তুলে দ্বীনের খেদমত ও গ্রামে একটি মাদ্রাসা গড়া। তাদের আমি ওয়ারিশ হিসেবে এই দায়িত্ব নিয়েছি। তাছাড়া আমাদের বংশের লোকজনসহ আমার বাবা ও স্থানীয় লোকজন সহযোগীতা করছে।এখানে প্লে থেকে ৫ম শ্রেনী পর্যন্ত এবং মহিলা শাখায় শটকোর্স ৫ বছরের দাওরায়ে হাদিস শিক্ষা প্রদান করা হবে।আমার একার পক্ষে প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়। আমি চাই সকলের সহযোগিতায় মাদ্রাসাটি পরিচালিত হোক। আমাকে সবাই সাহায্যে ও সহযোগিতা করিবেন ইনশল্লাহ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com