মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ: সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে চলনবিল বার্তা কে বলেন, ‘তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’
এদিকে নাজমুল ইসলামের গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি চলনবিল বার্তা কে বলেন, ‘সুপরিকল্পিতভাবে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার ও বাসায় বাসায় তল্লাশি করছে।’
চলনবিল বার্তা chalonbeelbarta.com