তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার রানীরহাট সিরাজগঞ্জ বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সৌরভের বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিকার চেয়ে রানীরহাট সিরাজগঞ্জ বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বরাবরে একটি লিখিত অভিযোগ। দায়ের করেছে শিক্ষার্থীরা।
অভিযোগে জানা যায়, গত (১৮ অক্টোবর) বিকালে তাড়াশ উপজেলার রনীরহাট বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সৌরভের কাছে প্রাইভেট পড়তে যায় ওই স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রী। সে সময় তার অন্য সহপাঠীরা প্রাইভেটে আসতে একটু বিলম্ব হওয়ায় সৌরভ তাকে একা পেয়ে যৌন হয়রানি করেন। এক পর্যায়ে ওই ছাত্রী ভয়ে বই খাতা ফেলে পাশের বাড়িতে দৌড়ে গিয়ে আশ্রয় নেয়। পরে ছাত্রীর মা-বাবাকে খবর দিলে তারা তাৎক্ষণিক ওই বাড়িতে ছুটে আসেন। পরে তাদের বিষয়টি অবহিত করে ওই ছাত্রী।
ওই শিক্ষকের বিরুদ্ধে ইতিপূর্বেও এ ধরনের কয়েকটি ঘটনার অভিযোগ রয়েছে। সে বিষয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অবগত রয়েছেন বলেও জানা যায়। অভিযুক্ত শিক্ষক সৌরভের সাথে কথা হলে তিনি জানান, এই বিষয়ে কোনো কথা বলতে পারবোনা।
তবে এলাকাবাসীর অভিযোগ, ওই বিদ্যালয়ের সভাপতি ও তালম ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক বিষয়টি সঠিক বিচার না করে ধামাচাপা দেওয়া চেষ্টা করছেন। নাম বলতে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, ঘটনা সত্যি। তবে এই বিষয়ে লিখিত অভিযোগ করেছে শিক্ষার্থীরা। এ ব্যাপারে রানীরহাট সিরাজগঞ্জ বাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ফরিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com