সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে ৯৫টি পূজামন্ডপের অনুকূলে সরকারি ডিও ও ব্যক্তিগত শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।গত শুক্রবার (২০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এসব বিতরণ করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি।
উপজেলার ৯৫টি মন্ডপে সরকারি ডিও হিসেবে ৫০০ কেজি করে চাল ও প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে নগদ এক হাজার করে টাকা, ৫টি করে শাড়ি, ৮টি করে টি-শার্ট, ১টি করে রামাবলি, গীতা ও পৈতা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্কা আল-আমিন সরকার, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁদ মোহন হালদার, সাধারণ সম্পাদক তাপস সরকার প্রমুখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com