চাটমোহর (পাবনা) প্রতিনিধি: দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুসলিম জনতার পক্ষে পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উলামা পরিষদ চাটমোহর উপজেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করেন। মঙ্গলবার বাদ আসর হাফেজ মুফতি নুরুজ্জামানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেন নেতা কর্মীরা। এসময় বিক্ষোভকারীরা ইসরাইল বিরোধী নানা স্লোগান দেন। চাটমোহরের বিভিন্ন এলাকা থেকে আগত নেতা কর্মীরা বিকেলে চাটমোহর বালুচর খেলার মাঠে সমাবেত হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পৌরসদরের প্রধান সড়ক পদক্ষীণ শেষে স্টার মোড়ে সমাবেশ করেন তারা। সমাবেশে সংগঠনের সহ-সভাপতি মুফতি মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক ক্বারী আরশাদ,হাফেজ মাওলানা মুফতী মাহমুদ হাসান, হাফেজ সাইদুল ইসলাম, মাওলানা সামসুল হক, হাফেজ রেজুয়ান, মাওলানা ইব্রাহিম, হাফেজ আব্দুর রহমান,মুফতি জাহিদ, হাফেজ মাওলানা মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com