আব্দুল কুূদ্দুস তালুকদার – গত শনিবার বিকাল ৪টায় চলনবিল কবিতা ক্লাবের উদ্দ্যোগে তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরীর হলরুমে প্রবীণ শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাজুর সভাপতিত্বে স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। এতে কবিতা পাঠ করেন তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপিকা কবি ফিরোজা বিউটি, প্রফেসর আব্দুল মতিন, সৈয়দ সাইদুর রহমান, সনজু কাদের, প্রবীন কবি সাইফুল ইসলাম, জহির উদ্দীন প্রমূখ। প্রত্যেক কবি একাধিক কবিতা পাঠ করেন এবং পঠিত কবিতার উপরে সমালোচনাও করেন সবাই যার যার মত। কবি জহির উদ্দীন ও সাইফুল ইসলাম তাদের লিখিত প্রবন্ধও উপস্থাপন করেন। শেষে যে যার মত ১০/ ২০ টাকা দিয়ে তাৎক্ষনিক ফান্ড গঠন করে চা চক্রের আয়োজন হয় পাশের টি ষ্টলে, যেহেতু সংগঠনের কোনো ফান্ড নেই। অবশ্য গত আসরের চা চক্র শেষে যে ৫ টাকা অতিরিক্ত ছিল ফান্ডে, তা হাউজে জমা দেন কোষাধ্যক্ষ সৈয়দ সাইদ। উল্লেখ্য, প্রতি মাসের প্রথম শনিবার নিয়মিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয় ক্লাবের উদ্দ্যোগে।
Exif_JPEG_420
চলনবিল বার্তা chalonbeelbarta.com