গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: পুস্পস্তবক অর্পন, র্যালী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরুদাসপুরে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়”। বুধবার এ উপলক্ষে রাসেলের বর্ণাঢ্য জীবন নিয়ে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও শ্রাবণী রায়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্যের প্রতিনিধি গুরুদাসপুর পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, ফারুক আহমেদ ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ।
আলোচনা শেষে বিজয়ী কুইজ প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এরপর বিটিভি থেকে সরাসরি সম্প্রচারকৃত শেখ রাসেলের ওপর দেয়া প্রধানমন্ত্রীর ভাষণ বড় পর্দায় দেখানো হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com