ফিলিস্তিন জিন্দাবাদ
সাকিব আল হাসান
তুমি কেমনে হলে মুসলমান ইমান তোমার নাই,
তাকিয়ে দেখো ফিলিস্তিনে শহিদ হয় ভাই।
ইহুদী আর নাস্তিক এরা যুদ্ধে যখন এলো,
যুদ্ধে তারা জয় হয়ে আল আকসা পেলো।
মুসলমানদের আল আকসা নিলো তারা কেড়ে,
যুদ্ধ হলো সবই হলো রক্ত অনেক ঝরে।
মুসলিম জাতি বীরের জাতি ভীতু তারা নয়,
রক্ত দিয়ে হলেও তারা করবে আকসা জয়।
ইসরাইল নামে দেশটি হলো ইহুদি বাদী দেশ,
তাদের কাছে মুসলিমদের রক্তে লেগেছে বেশ।
বৃদ্ধ যুবক শিশু বাচ্চা ধরে ধরে মারে,
একজন মা কি করে তা সহ্য করতে পারে।
ফিলিস্তিনের আকাশ গুলো হয়ে গেলো কালো,
যুদ্ধের ঐ বিমান গুলো আকাশ ফুড়ে এলো।
ভয় পেয়ে ঐ ছোট শিশু আল্লাহর কাছে বলে,
ইসলামের ঐ বিজয়ী ধ্বনি এনে মোদের কোলে।
ইসরাইলের অপশক্তি ভেঙ্গে দেও মুসলিম,
শক্তি দেওগো হে প্রভু হে প্রিয় রহিম।
মুসলিম জাতি এক হয়েছে বুঝবে এবার ঠেলা,
শক্ত হাতে লড়বে তারা করবে না আর হেলা।
কালেমার নিশান উড়বে ঐ ইসরাইলের দেশে,
মুসলিম জাতি পড়বে নামাজ আল আকসায় বসে।।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com