রাশিদুল হাসান, রায়গঞ্জ সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে ছুরিকাঘাতে মেয়ের হাতে মা নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, সোমবার দুপুরে শেরপুর হতে ঢাকার উদ্দেশ্যে এস.আর বাসে উঠেন মা ঝুমা কর্মকার ও মেয়ে সিঁথি কর্মকার। পরে বাস থেকে হঠাৎ করে রায়গঞ্জের চান্দাইকোনা বাসস্ট্যান্ডে নেমে যায় মেয়ে সিঁথি। কেন নেমে যায় এ কথা জিজ্ঞেসা করতেই মেয়ে সিঁথি ব্যাগ থেকে চাকু বের করে মা ঝুমার বুকের বাম পাশে আঘাত করে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আহত ঝুমা কে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ঝুমা কর্মকার বগুড়া জেলার শেরপুর থানার শাহাপাড়া গ্রামের শিবদাস কর্মকার এর স্ত্রী। মেয়ে সিঁথি কর্মকার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত। এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলামের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক মেয়েটিকে গ্রেফতার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com