নিজস্ব সংবাদদাতাঃ ৮ অক্টোবর/২৩ তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে আইসিটি ভবন মিলনায়তনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির জেনারেল ও বিএমটি কোর্সের ছাত্রীদের ক্লাস উদ্বোধন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব খালিদ হাসান, সহকারী কমিশনার (ভূমি), তাড়াশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুস সালাম, তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। অনুষ্ঠানে অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেরুনা খাতুন ও রাবেয়া খাতুন। ছাত্রী ও ছাত্রী অভিভাবকদের উদ্দেশ্য করে আরও বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ জাফর ইকবাল, উপাধ্যক্ষ মোঃ শাহাদত হোসেন, রেজাউল করিম, মাহমুদা মোস্তারিন সহকারী অধ্যাপক প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ছাত্রীদের পরিচয় পত্র, ফ্রেন্ডশীপ ডায়েরী, ফোল্ডার, স্মৃতিতে অম্নান লেখা সাদা টি-শার্ট, ক্লাস ডায়েরীবিতরণ করা হয়। পরিশেষে কলেজ ড্রেস পরিধান করে নিয়মিত ক্লাস করার আহবান জানিয়ে ভাল ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com