আবার আসো ফিরে
তাহমিলুর রহমান (মাহিম)
দেশ থেকে তুমি শত্রুকে করিয়াছ দূর
মোদের ছেড়ে কেন চলে গেলে বহুদূর ?
মোরা এখনো খুঁজিতেছি তোমায়
যেন সেই বাংলার সুর,
তুমিই তো এক মহান নেতা
বাংলার সেই জাতির পিতা
ভুলিয়া গিয়াছে কে কতদূর।
তুমিই তো মোদের “জয় বাংলার” সুর
২৬ শের ঘোষনার পরে
যুদ্ধ করেছি ৯ মাস ধরে,
তুমি এসেছিলে স্বাধীন বাংলার দেশে
যেন এক মহান বীর বেশে।
করেছিল তোমায় এই বাংলা বরণ
তাই তো এই বাংলা আজ তোমায় করে স্মরণ,
হে পিতা, তুমি এসেছিলে জনসমুদ্রের ভীরে
আজ সেই জন সমুদ্র বলে,
“আবার আসো ফিরে”।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com