তাড়াশ প্রতিনিধিঃ ক্ষমতার অপব্যবহার, পেশিশক্তির দাপট, ভিজিএফ চাল আত্মসাৎসহ দুর্নীতির বিস্তার অভিযোগ সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার তালম ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক’র বিরুদ্ধে। লিখিত অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হলো ঈদের সময় তালিকা ভুক্ত দুই সহস্রাধিক দুস্থ মানুষকে ভিজিএফের চাল না দিয়ে আত্মসাৎ করেন আব্দুল খালেক চেয়ারম্যান। মৃত ব্যক্তির নামে ভিজিএফের চাল বরাদ্দ, একই ব্যক্তির নামে এবং একই পরিবারে একাধিক কার্ড প্রদান। অবস্থা সম্পন্ন ব্যক্তির নামে ভিজিএফ বরাদ্দ দেওয়ার অভিযোগ রয়েছে।
সরেজমিন ঘুরে জানান যায়, কার্ড নং-৫০৮ নাসির উদ্দীনের ছেলে আব্দুল গাফফার। কার্ড নং- ১৮৫৫ ফরিদা খাতুন, ১৭৮৭ শাহনাজ পারভিন, ১৮০৩ মোজাহার, ১১২৮ ছবির উদ্দিন, ৪৬৯ নুরুল ইসলাম নুরাল, ৬৩৬ আছিয়া খাতুন। তারা অনেক আগে মৃত্যুবরণ করলেও তাদের নামে ভিজিএফের চাল উত্তোলন দেখানো হয়েছে। মৃত্যু ব্যক্তিদের নামের তালিকা দিয়েও খালেক চেয়ারম্যান চাউল আত্মসাৎ করেছেন। আবার বিদেশে অবস্থানরত রয়েছে সাব্বির। তার নামের তালিকা দিয়েও সে চাউল আত্মসাৎ করেছেন। টাকার বিনিময়ে অনেক সুস্থ্য মানুষকে প্রতিবন্ধী ভাতা প্রদান করেছেন।
এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুল খালেক তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিত ষড়যন্ত্র। সবকিছু নিয়মমাফিক করা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, আমি নতুন যোগদান করেছি। তবে এবিষয়ে অভিযোগ রয়েছে, এটা তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় তাহলে আনুগত্য ব্যবস্থা নেওয়া হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com