গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের বারো ঘন্টা পর পুকুর থেকে সিরাজুল ইসলাম (৬০) নামের এক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (০১ আগস্ট) সকালে উপজেলার নাজিরপুর নতুন পাড়া এলাকার চাল ব্যবসায়ী রাশিদুল ইসলামের পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত সিরাজুল নাজিরপুরের গোপিনাথপুর পূর্ব পাড়া গ্রামের মৃত সিফাত মাস্টারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সিরাজুল ইসলাম ভারসাম্যহীন ছিলেন। মাঝে মধ্যে সে নিখোঁজ হতেন আবার বাড়ি ফিরতেন। শনিবার রাতে তিনি আবার নিখোঁজ হন। রবিবার সকালে রাশিদুলের পুকুরে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। থানা পুলিশের সহযোগীতায় সকাল ৯ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। গুরুদাসপুর থানার এসআই মো. ইমরান হোসেন মরদেহ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com