গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর থেকে সংক্রামিত গ্রাণঘাতি পিপিআর নির্মুল করতে ১ লাখ ১০ হাজার ৬৩০টি ছাগল ও ভেড়াকে টিকার আওতায় আনা হচ্ছে। পিপিআর ও ক্ষুরা রোগ নির্মূল প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় ওই ক্যাম্পাইনের উদ্বোধন করেছেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
রবিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ চত্ত¡রে ওই টিকা কার্যক্রমের উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও শ্রাবনী রায়। সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান শাকিল, প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।
জানাযায়, গুরুদাসপুরের ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ অক্টোবর থেকে ৯ অক্টোবরের মধ্যে সকল ছাগল ভেড়াকে এই টিকা কার্যক্রমের আওতায় আনা হবে। কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ক্যাম্পেইন করা হবে। উপজেলা প্রাণীসম্পদ অফিস সুত্রে জানাযায়, পিপিআর রোগের নির্দিষ্ট চিকিৎসা নেই। এ রোগে আক্রান্ত ছাগল-ভেড়ার শরীরে হঠাৎ তাপমাত্রা বেড়ে নাক, মুখ, চোখ দিয়ে পাতলা তরল পদার্থ বের হয়। পরবর্তীতে তা ঘন ও হলুদ বর্ণ ধারণ করে। ওজন হ্রাসসহ অনেক সময় ডায়রিয়া দেখা দিতে পারে। এভাবে প্রাণীটি আক্রান্তের পাঁচ থেকে দশ দিনের মধ্যে মারা যায়। তবে প্রতিরোধক টিকা নিলে সুস্থ্য থাকবে ছাগল ও ভেড়া।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com