চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর প্রেসক্লাবের সাধারন সভা শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও একুশে টেলিভিশনের রিপোর্টার রাজিউর রহমান রুমি’র সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য দৈনিক ইত্তেফাক চাটমোহর সংবাদদাতা ও দৈনিক আমাদের বড়াল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. হেলালুর রহমান জুয়েলের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এসভায় উপস্থিত ছিলেন, দৈনিক করতোয়া প্রতিনিধি আবদুল মান্নান পলাশ, দৈনিক মানবজমিন প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক সঞ্চিত সাহা কিংশুক, চ্যানেল-২৪ এর রিপোর্টার শাহীন রহমান, দৈনিক সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, ভোরের কাগজের প্রতিনিধি বকুল রহমান, নয়া দিগন্ত প্রতিনিধি মো. নূরুল ইসলাম, কালবেলা প্রতিনিধি ইকবাল কবির রন্জু, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি লতিফ রন্জু, দৈনিক আজকালের খবর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আফতাব হোসেন, আজকের পত্রিকা প্রতিনিধি শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, ভোরের দর্পন প্রতিনিধি এম এ জিন্নাহ, আমাদের সময় প্রতিনিধি ইখতেখার টুটুল, খোলা কাগজ প্রতিনিধি জাকির সেলিম, দৈনিক সংবাদ প্রতিনিধি মাসুদ রানা, সাংবাদিক জাহাঙ্গীর আলম মধু, সোহেল খান, মাকসুদুল হক প্রমূখ। সভায় প্রেসক্লাবের ভবন নির্মাণ, কার্যনির্বাহী কমিটির নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া চাটমোহর প্রেসক্লাব উল্লেখ করে এবং ক্লাবের সদস্যদের বিরুদ্ধে সাংবাদিক নামধারী ১/২ জন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করায় তীব্র নিন্দা জানানো হয়।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com