আরিফুল ইসলাম, তাড়াশ প্রতিনিধিঃ নিখোঁজ মুনালিসা ইসলাম মুনিয়া ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তার সন্তানেরা ও পরিবার। ১৩ দিন ধরে নিখোঁজ মায়ের চিন্তায় খাওয়া নেই, ঘুম নেই তার সন্তানদের। সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ মুনালিসা ইসলাম মুনিয়া সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামের আতিকুর রহমান সবুজের স্ত্রী। পরিবার ও স্বজনরা সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গত ১০ সেপ্টেম্বর নিখোঁজের বিষয়ে মুনালিসা ইসলাম মুনিয়ার শশুর আবু সাইদ তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে বলা হয়েছে- গত ৯ সেপ্টেম্বর সকাল ১০.৩০ ঘটিকার সময় বোয়ালিয়া গ্রামের নিজ বাসায় থেকে তাড়াশ শিক্ষা প্রতিষ্ঠান যাওয়ার জন্য বের হয়ে আর ফিরে আসেনি মুনিয়া। মুনিয়ার বয়স ৩০ বছর, গায়ের রং ফর্সা, উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, গায়ে ছিল কালো, কালো রঙের কামিজ ও ওড়না। কেউ মুনালিসা ইসলাম মুনিয়ার সন্ধান পেলে ০১৩১৫-৩৪১৯৬২ নম্বরে ফোন করতে অনুরোধ করা হয়েছে। তাড়াশ থানা সূত্রে জানাযায়, মুনালিসা ইসলাম মুনিয়ার নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে, ঘটনার তদন্ত চলছে। তবে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
চলনবিল বার্তা chalonbeelbarta.com