তাড়াশ সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশে মাদ্রাসার আবাসিক এক ছাত্রী (১৫) কে যৌননিপিড়নের অভিযোগে মো. জিয়াউর রহমান (৪১) নামের মাদ্রাসার মুহতামিমকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ।গত (২০) সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার বারুহাঁস ইউনিয়নের মনোহরপুর গ্রামের নিজবাড়ি থেকে ওই মাদ্রাসার মুহতামিমকে গ্রেফতার করা হয়। বারুহাস ইউনিয়নের বারুহাস দারুল উলুম খাদিজাতুল কুবরা হাফিজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসায় এ যৌন নিপিড়নের ঘটনাঘটে।গ্রেফতারকৃত মাদ্রাসার মুহতামিম জিয়াউর রহমান উপজেলার মনোহরপুর গ্রামের মৃত ছবদের ফকিরের ছেলে।
বিষয়টি তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম নিশ্চিতকরেছেন। থানা পুলিশ সুত্রে জানা গেছে, প্রায় সপ্তাহকাল পুর্বে ওই মাদ্রাসার হেফজখানার আবাসিক ছাত্রী (১৫) কে গভীর রাতে মাদ্রাসার মুহতামিম জিয়াউর রহমান তার অফিস কক্ষে ডেকে নিয়ে আসেন। পরে কৌশলে প্রায় ৩ ঘন্টা অফিস কক্ষে আটকে রেখে ওই ছাত্রীকে একাধিকবার যৌন নিপিড়ন করেন। পরে বিষয়টি মাদ্রাসার অভ্যন্তরে জানাজানি হয়ে যায়। আর যা ধামাচাপা দিতে ওই মাদ্রাসার মুহতামিম চেষ্টা করেন। কিন্ত গত মঙ্গলবার বিষয়টি ওই এলাকার লোকজনসহ তাড়াশ থানা পুলিশজেনে যান। যা নিয়ে ওই এলাকায় ক্ষোঐে সঞ্চার হয় এবং এক পর্যায়ে বুধবার ওই মুহতামিমকে পুলিশ গ্রেফতার করে থানা নিয়ে আসেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com