আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশের তালম ইউনিয়নে দুস্থ ও হত দরিদ্র ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরের তালম ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিডির ৩০ কেজি করে চাল কার্ডধারীদের মধ্য বিতরণের শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার আব্দুস সালাম পিপু, ইউপি সচিব আলাউদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলামিন কাওসার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ঠান্ডু, ইউপি সদস্য কাজলী খাতুন, সালমা খাতুন, ইউপি সদস্য রুহুল আমিন, আব্দুল লতিফ প্রমূখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com