ভ্রাম্যমান প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এক সাংবাদিককে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে মাদক ব্যবসায়ীরা। গুরুতর আহত ওই সাংবাদিকের নাম মুন্না হুসাইন। তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক চলনবিল বার্তার ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। মুন্না হুসাইন উপজেলার মহেশরৌহালী গ্রামের হাচেন আলীর ছেলে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে নিজের হাঁসের ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরার পথে তাঁর নিজ গ্রামের মধ্যে ইসমাইলের দোকানে বসে চা খাওয়ার শেষে বাড়ি ফেরার পথে ভুলোর ভিটা নামক এক জায়গায় ইয়াবা ও গাজা ক্রয় বিক্রয় দেখতে পায়। দেখার সঙ্গে সঙ্গে তাঁর নিজের হাতের মোবাইল ফোন দিয়ে ছবি তুলতে আরম্ভ করে। এসময় মাদক কারবারিরা দৌড়ে এসে ৫ থেকে ৬ জন মুন্না সাংবাদিককে এলোপাতারি কিলঘুসি ও লাথি মারে এবং গলায় গামছা লাগানোর সময় মুন্না একজনকে চিনতে পারে। তিনি হলেন তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন (৩৫)।
তার বাড়ী মহেশরৌহালী, পিতাঃ মৃত আঃ মজিদ। মাদক কারবারিরা যাওয়ার সময় সাংবাদিক মুন্নার কাছ থেকে ব্যবসার ১ লক্ষ টাকা ও একটি ভিভো মোবাইল ফোন ছিন্তাই করে নিয়ে যায় ও তাকে হত্যার চেষ্টা করে। হত্যার পরিকল্পনা বুঝতে পেরে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। তাঁর চিৎকার শুনে ইসমাইলের দোকানের লোকজন বেরিয়ে আসে। লোকজনকে বেড়িয়ে আসতে দেখে মাদক কারবারিরা ৫ জন দৌড়ে পালিয়ে যায়। এসময় মাদকের ডিলার ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল তাঁর নিজ বাড়িতে লুকিয়ে পড়ে।পরে মুন্নাকে তার প্রতিবেশী সোলায়মান ও জাহিদুল তাড়াশ সদর হাসপাতালে এনে অনুমানিক রাত ১২.৪৫ মিনিটে ভর্তি করে।তাড়াশ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, ভিকটিম পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, প্রচন্ড আঘাতের ফলে তার ফুসফুস ও হার্ট মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে।
তার উন্নত চিকিৎসার প্রয়োজন।তাড়াশ পৌর প্রেস ক্লাবের সভাপতি মোঃ শরিফ উদ্দিন বলেন, মুন্না শারীরিক অবস্থা খুবই খারাপ। তাকে নিয়ে এখন হাসপাতালে আছি। থানায় অভিযোগ করা হবে। দ্রুত এ বিষয়ে স্থানীয়ভাবে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে।এদিকে তাড়াশ থানার ভারপ্রাপ্ত ওসি শহিদুল ইসলামকে রাত্রি অনুমানিক ১২ দিকে এ ঘটনা জানানো হয়।ঘটনার প্রেক্ষিতে তাড়াশ থেকে প্রকাশিত সাপ্তাহিক চলনবিল বার্তা সম্পাদক আবদুর রাজ্জাক রাজু সাংবাদিক মুন্নার উপর পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে সনাক্ত করে উপযুক্ত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com