জাকির আকন: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা শহরের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ( এল,জি,ই,ডি) এর গ্রোর্থ সেন্টার প্রকল্পের আওতায় কয়েক কোটি টাকা ব্যয়ে কাচামাল সহ বিভিন্ন অস্থায়ী পণ্যর বাজারের নির্মিত বেদখল হওয়ায় শত শত ক্রেতা সাধারণ দুর্ভোগের শিকার হচ্ছে । শেডগুলো বেদখলে থাকায় শহরে প্রধান রাস্তায় ও ইদগাহ মাঠের কাচা বাজার গড়ে উঠায় স্কুল ও কলেজে যাতায়াত কারী ছেলে মেয়ে ও পথচারীরা দুর্ভোগের শিকার হলেও কোন প্রতিকার মিলছে না ।
সংশ্লিষ্ট সুত্র ও এলাকাসির অভিযোগে জানা যায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা শহরের প্রেসক্লাবের সামনে তৎকালিন মাঠে ২০০৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ( এল,জি,ই,ডি) এর হাট বাজার উন্নয়ন (গ্রোর্থ )সেন্টার প্রকল্পের আওতায় কাচামাল সহ বিভিন্ন অস্থায়ী পণ্যর বাজারের ৫টি শেড ও একটি বাজার কমিটির অফিস ঘর নির্মিত হয় । কাচা শাকসবজি, তরিতরকারী,মাছ , দুধ, মাংস ও অস্থায়ী কৃষি পণ্যর বিক্রয়ের সুবিধার জন্য এই শেড গুলো নির্মাণ করা হলেও বেদখলে নিয়ে স্থায়ী দোকান ও গুদাম ঘর বানিয়ে লক্ষ লক্ষ বানিজ্য করছে প্রভাবশালীরা । সরজমিনে দেখা যায়, পশ্চিম পাশের ৩টি দখলে মুরগি দোকান, স্থায়ী কাচা মালের দোকান ও গুদাম ঘর বানিয়ে ব্যবসা করছে দখল কারীরা ।
শেডের অনেক জায়গা দখল করে কাচামাল দোকান ও গুদাম ঘর বানিয়ে রেখেছেন । নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী জানান ১টি রুম মাসে ৬ হাজার টাকায় ভাড়া ও ১টি পজিশন কিনে তিনি ব্যবসা করছেন । সরজমিনে গিয়ে দেখা যায় সরকারী শেডগুলোতে এরকম ১০-১২টি কাচামাল ও মুরগির দোকার গড়ে উঠেছে শেড দখল করে ব্যবসা করা হচ্ছে। তাড়াশ প্রেসক্লাবের সামনে শেডটির উপরের অংশে ইংরেজীতে ফিস, মিট ও মিল্ক লেখা থাকলে এই শেডটিতে মাছ , মাংস কিংবা দুধের বাজার নেই । চারিদিকে চা ষ্টল গড়ে তোলা হয়েছে । চায়ের চুলার আগুনে শেডগুলোর দামী টিন গুলো নষ্ট গেছে । শেডের দক্ষিন পাশের একটি ডাষ্টবিনও বেদখল করা হয়েছে । বাজার কমিটির ১টি রুম অফিস কক্ষ হিসাবে ব্যবহার হলেও অন্য রুম গুলো ভাড়া বানিজ্য চলছে ।
বৃষ্টি , রোদ থেকে ভোগান্তির জন্য নাগরিক সুবিধা বিবেচনা করে শেড গুলো নির্মাণ করা হলে ও সুফল মিলছে না । বর্তমানে ছোট একটি স্থানে কর্দমাক্ত জায়গায় মাছের বাজার ও দুধের বাজারটি বসছে ফলে শেড না থাকায় বাজারে আগত প্রতিদিন শত শত জনসাধারণের ভোগান্তি শেষ নেই । শেডটি বেদখলে মাংসের বাজারটি হাসপাতাল গেট কিংবা পশ্চিম ওয়াবাধদ্ াবাধে অস্থায়ী ভাবে গড়ে উঠেছে । শেডের দক্ষিণ পাশের্^ বীর মুক্তিযোদ্ধা থেকে তাড়াশ বিশ^বিদ্যালয় কলেজ গেট পর্যš ইট বিছানো বড় রাস্তাটি দখলে নিয়ে কাচা বাজার গড়ে উঠায় প্রতিদিনি স্কুল কলেজ ছেলে মেয়েসহ পথচারীদের ভোগান্তি সৃষ্টি হচ্ছে । এবিষয়ে আইন শৃঙ্খলা কমিটির সদস্য এস আলম জানান উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও সমঞ্চয় সভায় আলোচনা উঠলে কয়েকবার কাচা বাজার সরিয়ে ইদগাহ মাঠে নেওয়া হয়েছে কিন্তু শেড গুলো অবৈধ দখল মুক্ত হয়নি ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com