ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় বন্যার পানিতে ডুবে সিয়াম হোসেন(২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার(১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে পার-ভাঙ্গুড়া ইউনিয়নের হাট গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সিয়াম হাটগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়াম হোসেন দুপুরের দিকে দিকে উঠানে খেলা করছিল। পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির দক্ষিণ পাশে বন্যার পানিতে পড়ে যায়। তার পরিবাবের লোকজন সিয়ামকে না পেয়ে অনেকে খোঁজাখুজির পর না পেয়ে বাড়ির পাশের বন্যার পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করেন। উদ্ধার করে সিয়ামের পরিবাবের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । ঘটনার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আল-আমিন জানান, বিকাল ৪টার দিকে সিয়াম নামে পানিতে ডুবে যাওয়া এক শিশুকে মৃত অবস্থায় নিয়ে এসে ছিলেন তার স্বজনেরা।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com